ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

হোয়াটসঅ্যাপে আসছে জন্মদিন মনে করিয়ে দেওয়ার ফিচার

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০:৩৮, ১২ অক্টোবর ২০২৬

হোয়াটসঅ্যাপে আসছে জন্মদিন মনে করিয়ে দেওয়ার ফিচার

ছবি: সংগৃহীত

বন্ধু বা প্রিয়জনের জন্মদিন ভুলে যাওয়ার ঝামেলা কমাতে নতুন ফিচার আনতে যাচ্ছে বার্তাভিত্তিক যোগাযোগের মাধ্যম হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের সুবিধার্থে অ্যাপটিতে যুক্ত হতে যাচ্ছে অন্তর্নির্মিত ‘জন্মদিনের অনুস্মারক’ সুবিধা।

এর মাধ্যমে সহজেই প্রিয়জনের জন্মদিন মনে রাখতে পারবেন ব্যবহারকারীরা।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবিটাইনফোর তথ্যমতে, নতুন এই সুবিধা চালু হলে কারও জন্মদিন ঘনিয়ে আসার আগেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিজ্ঞপ্তি পাবেন ব্যবহারকারীরা। ফলে জন্মদিন মনে রাখার জন্য আলাদা কোনো দিনপঞ্জি অ্যাপের ওপর নির্ভর করতে হবে না।

তবে এই সুবিধা পেতে ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপের নিজস্ব পরিচিতিতে নিজেদের জন্মতারিখ যুক্ত করতে হবে। যারা অ্যাপে জন্মতারিখ যোগ করবেন, কেবল তারাই এই সুবিধার আওতায় আসবেন।

বর্তমানে ফিচারটি উন্নয়নের প্রাথমিক পর্যায়ে রয়েছে। শিগগিরই এটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হতে পারে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন