ঢাকা, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩, ২৫ রবিউস সানি ১৪৪৮

স্মার্টফোনের নোটিফিকেশন এড়িয়ে গেলে পড়তে পারেন যে বিপদে

প্রকাশ: ১২:১৩, ৭ অক্টোবর ২০২৬

স্মার্টফোনের নোটিফিকেশন এড়িয়ে গেলে পড়তে পারেন যে বিপদে

ছবি: সংগৃহীত

স্মার্টফোনের অনেক ব্যবহারকারী অ্যাপ আপডেট নোটিফিকেশন এড়িয়ে যান। তবে এসব নোটিফিকেশন এড়িয়ে গেলে অজান্তেই বাড়তে পারে নানা ঝুঁকি।

তাই নিয়মিত অ্যাপ আপডেট রাখা শুধু নতুন সুবিধা পাওয়ার বিষয় নয়; এর সঙ্গে ফোনের নিরাপত্তা এবং কার্যক্ষমতার বিষয়টিও জড়িত।

অ্যাপের পুরোনো সংস্করণ থাকা নিরাপত্তা ত্রুটি  সাইবার হামলার ঝুঁকি তৈরি করতে পারে। কোনো দুর্বলতা শনাক্ত হওয়ার পর ডেভেলপাররা সাধারণত সেটি সমাধান করে নতুন সংস্করণ প্রকাশ করেন। তাই নিরাপত্তাজনিত সমস্যা থেকে ঝুঁকি কমাতে অ্যাপের সর্বশেষ সংস্করণ ব্যবহার করা গুরুত্বপূর্ণ।

অ্যাপ আপডেটের মাধ্যমে নতুন ফিচার, টুল বা ব্যবহারকারীবান্ধব সুবিধা যুক্ত হতে পারে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সেবাভিত্তিক অ্যাপ নিয়মিত নতুন ফিচার নিয়ে আসে। পুরোনো সংস্করণ ব্যবহার করলে এসব সুবিধা নাও পাওয়া যেতে পারে। 

অ্যাপ হঠাৎ বন্ধ হয়ে যাওয়া, ধীর গতিতে কাজ করা কিংবা অতিরিক্ত ব্যাটারি খরচের মতো সমস্যাও আপডেটের মাধ্যমে সমাধান করা হয়। ডেভেলপাররা নতুন সংস্করণে কোডের বিবিন্ন ত্রুটি ঠিক করে অ্যাপের কর্মক্ষমতা উন্নত করতে পারেন। 

ফোনের অ্যান্ড্রোয়েড আপডেট করার পর কিছু অ্যাপের সংস্করণ ঠিকভাবে কাজ নাও করতে পারে। নতুন অপারেটিং সিস্টেমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখতে অনেকসময় অ্যাপের সর্বশেষ সংস্করণ প্রয়োজন হয়। এমনকি কিছু অ্যাপের সর্বশেষ পুরোনো সংস্করণ কার্যক্রম একেবারে বন্ধ হয়ে যেতে পারে। 

দীর্ঘদিন অ্যাপ আপডেট না করলে প্রয়োজনের সময় আপডেট চেয়ে বসতে পারে। ভ্রমণের সময় ইন্টারনেট সংযোগ সীমিত থাকা অবস্থায় গুরুত্বপূর্ণ কোনো অ্যাপ আপডেট ছাড়া কাজ না করলে ব্যবহারকারী সমস্যায় পড়তে পারেন। তাই প্রয়োজনীয় অ্যাপগুলো আগে থেকেই আপডেট রাখা জরুরি।  

কী করবেন

ফোনে স্বয়ংক্রিয় আপডেট চালু রাখা যেতে পারে। পাশাপাশি মাঝেমধ্যে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে কোনো অ্যাপের আপডেট বাকি আছে কিনা সেটিও দেখে নেওয়া উচিত। বিশেষ করে ব্যাংকিং, ইমেইল, সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য গুরুত্বপূর্ণ অ্যাপ পুরোনো সংস্করণে দীর্ঘদিন ব্যবহার না করাই নিরাপদ।

আরও পড়ুন