ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

১১ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৪ জমাদিউস সানি ১৪৪৮

২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭:৫৫, ২৫ নভেম্বর ২০২৬

২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুইজনের মৃত্যু

ফাইল ছবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪১২ জন। বুধবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৩৩৮ জন। গত ১৫ মার্চ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দুই লাখ ৬০ হাজার ৫২৮ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭৪ জন, গত ১৫ মার্চ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৬ হাজার ৩৭৪ জন।

গত ১৫ মার্চ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ৩৩ হাজার ২৫৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ২৪ হাজার ২৮৭ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুই জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ২৫৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ১০৫ জনের মৃত্যু হয়েছে নিশ্চিত হামে।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন