ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

নভেম্বরের কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু: বিমানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:১৮, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:১৮, ১২ অক্টোবর ২০২৬

নভেম্বরের কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু: বিমানমন্ত্রী

ফাইল ছবি

নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশি-বিদেশি বিমান সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কক্সবাজার বিমানবন্দরের কার্যক্রম নিয়ে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ বিষয়ে দেশি-বিদেশি বিমান সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে।

এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে বোমা হামলার ঘটনায় এখন পর্যন্ত ১০টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে প্রায় ৩ হাজার ৪০০ যাত্রী গন্তব্যে যেতে পারেননি বলে জানিয়েছেন মন্ত্রী।

তিনি বলেন, বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের কোনো ধরনের বাতিল ফি ছাড়াই টিকিট পুনরায় ইস্যু করার ব্যবস্থা করা হবে। যেসব যাত্রীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাদের ভোগান্তি কমাতে অন্য বিমানবন্দর দিয়ে গন্তব্যে পৌঁছানোর জন্য ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে।

রিয়াদের পরিস্থিতির কারণে আটকে পড়া যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে বৈঠকে বিমানের ব্যবস্থাপনা পরিচালক জানান, রিয়াদগামী ফ্লাইট বন্ধ থাকায় বিকল্প গন্তব্যের মাধ্যমে যাত্রীদের সৌদি আরবে পৌঁছে দেওয়ার কাজ চলছে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন