শিরোনাম
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ১১:৫৮, ৭ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
বরগুনার আমতলীতে জয়বাংলা স্লোগান দেওয়ার মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আমতলী উপজেলা কমিটির সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মাহবুবকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল আনুমানিক ৩টার দিকে পৌরসভা-সংলগ্ন ২ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মাহবুবকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, মাহবুব আমতলী থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির মামলার ২২ নম্বর এজাহারভুক্ত আসামি।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, আমতলী ইউনুস আলী খান কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে জয়বাংলা স্লোগান দেওয়া হয়। এ ছাড়া নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ড পরিচালনা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, ‘গ্রেপ্তারকৃত মাহবুব নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা এবং ওই মামলার এজাহারভুক্ত আসামি। সব আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’
ঢাকা এক্সপ্রেস/এসএস