ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

২৭ কার্তিক ১৪৩৩, ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

সেমিফাইনালে বাংলাদেশে, প্রতিপক্ষ পাকিস্তান

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১১:২৭, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:৩৯, ১১ নভেম্বর ২০২৬

সেমিফাইনালে বাংলাদেশে, প্রতিপক্ষ পাকিস্তান

ছবি: ঢাকা এক্সপ্রেস

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। গতকাল মালয়েশিয়াকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়াকে ২০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল জুনিয়র টাইগাররা।

মঙ্গলবার (১০ নভেম্বর) ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে নেপালকে ১০১ রানে হারিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান।

সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হবে পরশু। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়। একই সময়ে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও আফগানিস্তান।

গ্রুপ ‘বি’-তে তিন ম্যাচের দুটিতে জয় ও একটিতে হারে ৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। একই গ্রুপে তিন ম্যাচের সব কটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে আফগানিস্তান।

গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে নেপালের বিপক্ষে আগে ব্যাট করে ৭ উইকেটে ২৭৫ রান করে পাকিস্তান। জবাবে ৪৩.৪ ওভারে ১৭৪ রানেই অলআউট হয়ে যায় নেপাল।

তিন ম্যাচের সব কটিতে জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে শেষ চার নিশ্চিত করেছে পাকিস্তান। ফলে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হয়েছে তারা। অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতকে ৭০ রানে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়েছে ভারত।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন