ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

৯ কার্তিক ১৪৩৩, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

বরগুনায় ১৫০ পিস ইয়াবাসহ পৌর কৃষকদল সভাপতি গ্রেপ্তার 

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ১৮:০৫, ২৪ অক্টোবর ২০২৬

বরগুনায় ১৫০ পিস ইয়াবাসহ পৌর কৃষকদল সভাপতি গ্রেপ্তার 

ছবি: ঢাকা এক্সপ্রেস

বরগুনার বেতাগীতে মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ সোহেল খান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বেতাগী পৌর কৃষকদলের সভাপতি এবং এলাকায় ‘গুরু’ ওরফে সোহেল নামে পরিচিত। শুক্রবার (২৩ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে পৌরসভার খাদ্য গুদাম সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

বেতাগী থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই সুজন হোসেনের নেতৃত্বে একটি টিম ওই এলাকায় অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, সোহেল দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত। মাদকের মামলায় এর আগেও তিনি একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন।

এ বিষয়ে বেতাগী থানার এএসআই সুজন হোসেন বলেন, "গোপন তথ্যের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে সোহেলকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে বরগুনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক পরিচয়ের আড়ালে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন