ঢাকা, রোববার, ১৫ নভেম্বর ২০২৬

১ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৪ জমাদিউস সানি ১৪৪৮

সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনায় গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১:১০, ১৫ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনায় গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. রনি (৪১) নামে এক গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আল আমিন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) ভোর ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি তেরা মার্কেট এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মিজমিজি তেরা মার্কেট এলাকায় রনির সঙ্গে আল আমিনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সেখানে উপস্থিত এক নারীকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। ওই নারীকে নিয়ে প্রশ্ন করাকে কেন্দ্র করে বিরোধের একপর্যায়ে আল আমিন ধারালো অস্ত্র দিয়ে রনিকে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আল আমিনকে আটক করে। প্রাথমিকভাবে নারীকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, প্রাথমিকভাবে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। রনি রাস্তা দিয়ে যাওয়ার সময় সেখানে উপস্থিত এক নারীকে নিয়ে আল আমিনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আল আমিন ধারালো অস্ত্র দিয়ে রনিকে আঘাত করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আল আমিনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও বিস্তারিত পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন