ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ 

পাবনা প্রতিনিধি 

প্রকাশ: ১৬:৩৩, ১২ মে ২০২৫ | আপডেট: ১৬:৩৫, ১২ মে ২০২৫

বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ 

বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিস্ফোরিত ককটেলের অংশ উদ্ধার করে পুলিশ। ছবি: সংগৃহীত 

পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া, অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হকের অফিসের সামনেও ককটেল বিস্ফোরণ হয়। রোববার (১১ মে) রাত ২টার দিকে উপজেলার অষ্টমনিষা বাজারের ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরিত ককটেলের অংশ ও দু’টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। 

খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ ও দুইটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অষ্টমনিষা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ক্লাবঘরকে গত ৫ আগস্টের পর থেকেই ইউনিয়ন বিএনপি তাদের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছিলো। ইউনিয়ন বিএনপি তাদের সভা সমাবেশ ওই ক্লাবেই করে। রোববার গভীর রাতে অষ্টমনিষা বাজারের ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক ও বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়। 

অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান বলেন, ‘কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানি না।’ 

ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক জানান, তার অফিসের পাশে ও দলীয় কার্যালয়ের সামনে গভীর রাতে ককটেল বিস্ফোরণ হয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা তিনি জানেন না। 

ভাঙ্গুড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ‘ককটেল বিস্ফোরণের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিস্ফোরিত ককটেলের অংশ ও অবিস্ফোরিত দু’টি ককটেল উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’ 

ঢাকা এক্সপ্রেস/এনএ 

আরও পড়ুন