শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:৩৩, ২০ আগস্ট ২০২৫ | আপডেট: ১৪:৩৪, ২০ আগস্ট ২০২৫
ছবি: সংগৃহীত
বুধবার (২০ আগস্ট) রাজধানীর সফিউদ্দিন আহমেদ প্রিন্ট স্টুডিওতে শুরু হতে যাচ্ছে বিশেষ উডব্লক ছাপচিত্র কর্মশালা। চলবে ২৭ আগস্ট পর্যন্ত।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে বাছাইকৃত বেশ কজন শিল্পী সহ শিল্পগুরু সফিউদ্দিন আহমেদ প্রিন্টমেকিং স্টুডিওর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন শিল্পী এই বিশেষায়িত কর্মশালায় অংশ নিচ্ছেন।
শিল্পী অধ্যাপক আনিসুজ্জামান উডব্লক প্রিন্টের বিশ্বশ্রুত মুখ। দেশের সীমানা পেরিয়ে তার সুখ্যাতি এখন পৃথিবী জোড়া। এশিয়ান বিয়েন্নাল গ্র্যান্ড প্রাইজ সহ আন্তর্জাতিক একাধিক পুরস্কার ও গ্র্যান্ট তার ঝুলিতে।
কর্মশালায় অংশগ্রহণকারী শিল্পীদের দৃঢ় বিশ্বাস তার সুনিপুণ নির্দেশনায় এই কর্মশালায় অংশগ্রহণকারী প্রত্যেক ছাপচিত্রী সমৃদ্ধ হবেন।
ঢাকা এক্সপ্রেস/আরইউ