ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসে ট্রাকের ধাক্কা, নিহত-১

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩:৪৯, ১ আগস্ট ২০২৫ | আপডেট: ১৩:৫০, ১ আগস্ট ২০২৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসে ট্রাকের ধাক্কা, নিহত-১

ছবি: ঢাকা এক্সপ্রেস

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের কামাড়খোলা এলাকায় যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন৷ এ ঘটনায় আহত হয়েছে অন্তত পাঁচজন। শুক্রবার সকাল ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল কুদ্দুস চান মিয়া (৭০) ময়মনসিংহ নান্দাইল এলাকার আব্দুর রহমানের ছেলে।

ফায়ার সার্ভিস জানায়, ময়মনসিংহের গৌরিপুর থেকে ফরিদপুরে আটরশি দরবার শরিফের উদ্দেশ্যে যাচ্ছিলো বাসটি। পথে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনের কামারখোলা নামক স্থানে পৌছালে পিছন থেকে একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে ক্ষতিগ্রস্থ হয় দুুটি যানবাহনই। ঘটনাস্থলে একজন নিহত ও পাঁচ জন আহত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠান। মৃতদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন