ঢাকা, রোববার, ২৯ নভেম্বর ২০২৬

১৫ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৮ জমাদিউস সানি ১৪৪৮

কাজিপুরের মুনলাইট স্কুলে প্যারেন্টস ডে অনুষ্ঠিত

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১:১৮, ২৯ নভেম্বর ২০২৬

কাজিপুরের মুনলাইট স্কুলে প্যারেন্টস ডে অনুষ্ঠিত

ছবি: ঢাকা এক্সপ্রেস

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত মুনলাইট স্কুল এন্ড কলেজে প্যারেন্টস ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় প্রতিষ্ঠানের নিজস্ব প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবদুল জলিল। তিনি শিক্ষার্থীদের মেধা ও মনন গঠনে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

তিনি বলেন, “যুগের চাহিদাকে নিজের করে পেতে হলে শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের আরও যত্নবান হতে হবে। আর শিক্ষকদের হতে হবে আরও বেশি দায়িত্বপরায়ণ ও সৃজনশীল। মনে রাখতে হবে, শিক্ষকদের একটি সঠিক দিকনির্দেশনাই একজন শিক্ষার্থীর জীবনকে ইতিবাচক দিকে ধাবিত করতে পারে; সমাজে এরকম বহু উদাহরণ রয়েছে। মুনলাইট স্কুল সেই কাজটি যত্নের সঙ্গে করে যাচ্ছে বিধায় প্রতিষ্ঠানটির পরিচালকসহ সংশ্লিষ্ট শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।”

এ সময় অভিভাবকদের বিভিন্ন পরামর্শ শোনেন এবং সেগুলোর সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন পরিচালক মোখলেছুর রহমান।

ইংরেজি বিভাগের শিক্ষক সিদ্দিক ইবনে নূরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষক আতিকুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সোবহান, আলমগীর হোসেন, শারমিন আক্তার, নাজমা আক্তার, সাদিয়া ও নুসরাত পারভীন। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন