ঢাকা, রোববার, ২৯ নভেম্বর ২০২৬

১৫ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের বড় ভাই আর নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:০৮, ২৯ নভেম্বর ২০২৬

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের বড় ভাই আর নেই

ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বড় ভাই এটিএম রেজাউল হক রতন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা গেছে, কিডনিজনিত সমস্যায় আক্রান্ত হয়ে গত ৭ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এটিএম রেজাউল হক রতন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।

তিনি আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

রোববার বাদ আসর চাঁদপুরের কচুয়া উপজেলার গোবিন্দপুরে তার পৈতৃক কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করার কথা রয়েছে।

বড় ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে মরহুমের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন