ঢাকা, রোববার, ২৯ নভেম্বর ২০২৬

১৫ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৮ জমাদিউস সানি ১৪৪৮

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৪২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:০৪, ২৯ নভেম্বর ২০২৬

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৪২

ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৪৪২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে সংশ্লিষ্ট থানাগুলোতে ৪১টি মামলা করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ওয়ারী বিভাগ থেকে ৭৯ জন, তেজগাঁও বিভাগ থেকে ৬৭ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৬ জন, উত্তরা বিভাগ থেকে ৪৪ জন, লালবাগ বিভাগ থেকে ৪৩ জন, গুলশান বিভাগ থেকে ৩০ জন, রমনা বিভাগ থেকে ১৭ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে আসামিদের কাছ থেকে ৫টি অবিস্ফোরিত ককটেল, ১২টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১টি বিস্ফোরিত পেট্রোল বোমার অংশবিশেষ এবং ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পাশাপাশি মাদকদ্রব্যের মধ্যে ৩ হাজার ৫২০ পিস ইয়াবা, ৯৬ গ্রাম গাঁজা, ১০ বোতল ফেন্সিডিল এবং ১২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন