ঢাকা, রোববার, ২৯ নভেম্বর ২০২৬

১৫ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৮ জমাদিউস সানি ১৪৪৮

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাকৃবি কর্মকর্তা মুকুল

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ১১:২২, ২৯ নভেম্বর ২০২৬

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাকৃবি কর্মকর্তা মুকুল

হোছাইন আহমেদ মুকুল। ছবি: ঢাকা এক্সপ্রেস

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) হিসাবরক্ষণ কর্মকর্তা হোছাইন আহমেদ মুকুল (৫০)। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে ময়মনসিংহের চুরখাই এলাকায় এ দুর্ঘটনার শিকার হন তিনি।

হোছাইন আহমেদ মুকুল বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখায় সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি বাকৃবি অফিসার পরিষদের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করছিলেন। তার পৈতৃক বাড়ি ময়মনসিংহের গফরগাঁও এলাকায়। তবে তিনি বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার একটি ইউটিলিটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে বিশ্ববিদ্যালয়ে ফিরছিলেন মুকুল। পথে ময়মনসিংহ সদর উপজেলার চুরখাইয়ের বেলতলী এলাকায় মোটরসাইকেলটি সড়কের এক পাশে রাখেন তিনি। ছেলেকে মোটরসাইকেলে বসিয়ে রেখে সড়কের অপর পাশে পরিচিত এক ব্যক্তির সঙ্গে কথা বলতে যান। এ সময় একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।

পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালের ফটক পার হতে না হতেই তার মৃত্যু হয়।

রোববার (২৯ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনসংলগ্ন করিডোরে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন