ঢাকা, রোববার, ২৯ নভেম্বর ২০২৬

১৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৮ জমাদিউস সানি ১৪৪৮

বিগত সময়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৫২, ২৮ নভেম্বর ২০২৬

বিগত সময়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী

ফাইল ছবি

বিগত সময়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তোলা সময়ের দাবি।

শনিবার (২৮ নভেম্বর) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় দক্ষ হতে হবে। আধুনিক প্রযুক্তির সঙ্গে মানবিক শিক্ষার বিকল্প নেই। আসুন, সবাই মিলে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তুলি।

তিনি বলেন, প্রচলিত শিক্ষার পাশাপাশি গবেষণাভিত্তিক শিক্ষা কার্যক্রম দেশের শিক্ষায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের সূতিকাগার হিসেবে গড়ে তুলতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শুধু চাকরির প্রস্তুতিতে সীমাবদ্ধ না রেখে মানবিক মূল্যবোধ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের খাপ খাওয়াতে হবে। তা না হলে সনদনির্ভর শিক্ষিতের সংখ্যা বাড়বে, কিন্তু বেকারত্ব কমবে না।

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিদ্বন্দ্বের বাইরে রেখে এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যে দেশ নিজের উচ্চতায় বিশ্বমঞ্চে দাঁড়াবে।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন