ঢাকা, রোববার, ০৪ অক্টোবর ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮

ব্রাজিলের আজকের ম্যাচ নিয়ে জ্যোতিষী বিড়ালের কী ভবিষ্যদ্বাণী

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১১:৪২, ৫ জুলাই ২০২৬ | আপডেট: ১২:৫০, ৫ জুলাই ২০২৬

ব্রাজিলের আজকের ম্যাচ নিয়ে জ্যোতিষী বিড়ালের কী ভবিষ্যদ্বাণী

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করে ইন্টারনেটে রীতিমতো তারকা বনে গেছে ‘জ্যোতিষী’ বিড়াল মিলু। তার করা একের পর এক ভবিষ্যদ্বাণী সঠিক প্রমাণিত হওয়ায় ভক্তদের মধ্যে তাকে নিয়ে কৌতূহলের শেষ নেই।

শনিবার আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে প্রথমবারের মতো তার গণনা ভুল প্রমাণিত হলেও, আজ ব্রাজিল-নরওয়ে ম্যাচ ঘিরে ফের নতুন করে বাজি ধরেছে মিলু। তার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, আজ রাতে শেষ ষোলোর লড়াইয়ে নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে সেলেসাওরা।

রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। বিশ্বকাপের নকআউট পর্বের এই ম্যাচে কার হাতে উঠবে জয়ের মুকুট, তা নিয়ে যখন ফুটবল প্রেমীদের উত্তেজনার পারদ তুঙ্গে, ঠিক তখনই ব্রাজিলের জয় নিশ্চিত করে দিল মিলু।

এর আগে এবারের বিশ্বকাপে ব্রাজিলের প্রতিটি ম্যাচেই মিলুর ভবিষ্যদ্বাণী ছিল শতভাগ সঠিক। আর তাই এই বিড়ালের ওপর অগাধ আস্থা ব্রাজিলিয়ান সমর্থকদের।

সোশ্যাল মিডিয়ায় এক ভক্ত লিখেন, ‘জাপানের বিপক্ষে ম্যাচে আমরা যখন পিছিয়ে ছিলাম, তখনও মিলুর ওপর ভরসা রেখেছিলাম। শেষ পর্যন্ত সেটারই জয় হয়েছে। এবারও তার ভবিষ্যদ্বাণী সত্যি হবে বলেই বিশ্বাস।’

মিলুর মালিক নাতান পিনহেইরো তার এই পোষ্য বিড়ালের ভবিষ্যদ্বাণীর পদ্ধতি নিয়ে জানান, তিনি দুটি অভিন্ন বাটিতে খাবার সাজিয়ে রাখেন। প্রতিটি বাটির পেছনে লাগানো থাকে মুখোমুখি হতে যাওয়া দুটি দেশের পতাকা। এরপর মিলুকে ছেড়ে দেওয়া হয়। বিড়ালটি যে বাটি থেকে খাবার বেছে নেয়, সেটিকেই সেদিনের ম্যাচের বিজয়ী হিসেবে ধরে নেওয়া হয়।

অনেকে অবশ্য মিলুর এই কর্মকাণ্ডকে কারসাজি বলে দাবি করেছিলেন। তাদের অভিযোগ ছিল, মালিক হয়তো বিড়ালকে নির্দিষ্ট বাটির দিকে নিয়ে যান। তবে সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন নাতান। তিনি ক্যামেরার সামনে পুরো প্রক্রিয়াটির একটি ভিডিও শেয়ার করে দেখিয়েছেন যে সেখানে কোনো রকম কারসাজি করার সুযোগ নেই এবং মিলু সম্পূর্ণ নিজস্ব বুদ্ধিতেই বিজয়ী দলকে বেছে নেয়।

আর্জেন্টিনার ম্যাচে হোঁচট খাওয়ার পর মিলু কি সত্যিই আজ ব্রাজিলকে জেতাতে পারবে? উত্তরটা পেতে ফুটবল প্রেমীদের তাকিয়ে থাকতে হবে মেটলাইফ স্টেডিয়ামের দিকে। তবে মিলুর ভবিষ্যদ্বাণী সত্যি হলে আজ রাতে ব্রাজিলিয়ান সমর্থকদের উৎসবের রঙ যে আরও গাঢ় হবে। 

ঢাকা এক্সপ্রেস/আরআর

আরও পড়ুন