ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

কুমিল্লায় ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৭:২১, ২৮ অক্টোবর ২০২৬

কুমিল্লায় ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

ছবি: ঢাকা এক্সপ্রেস

কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। নিয়োগ পাওয়ার পরও দীর্ঘদিন কর্মস্থলে যোগদান না করায় পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) সকালে পূর্বঘোষণা ছাড়াই হাসপাতালটি পরিদর্শনে গিয়ে চিকিৎসাসেবা ও সার্বিক কার্যক্রম খতিয়ে দেখেন মন্ত্রী।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের ওয়ার্ড, জরুরি বিভাগ, বহির্বিভাগ ও শৌচাগার ঘুরে দেখেন। পাশাপাশি রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ এবং ভোগান্তির বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি এবং দায়িত্ব পালনের বিষয়েও খোঁজ নেন তিনি। হাসপাতালের কিছু ত্রুটি দ্রুত সংশোধনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন মন্ত্রী।

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের প্রধান অগ্রাধিকার। সরকারি হাসপাতালে এসে কোনো রোগী যেন চিকিৎসাবঞ্চিত না হন কিংবা দালালচক্রের হয়রানির শিকার না হন, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে।

চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি ও হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি সেবার মান আরও বাড়ানোর নির্দেশ দেন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন