ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮

সর্বজনীন বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৩৯, ৫ অক্টোবর ২০২৬

সর্বজনীন বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ: প্রধানমন্ত্রী

ছবি: ঢাকা এক্সপ্রেস

সর্বজনীন বাসস্থান নিশ্চিত করা জন্য বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের বিদ্যমান বাস্তবতায় কঠিন হলেও সরকার টেকসই নগরায়ন বাস্তবায়নের চেষ্টা করছে।

সোমবার (০৫ অক্টোবর) ‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, শহরের জনগণের চাপ কমাতে রাজধানীর সঙ্গে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা দ্রুত সাশ্রয়ী ও নিরাপদ করতে কাজ করছে সরকার। আর গ্রামীণ নাগরিকদের সুবিধা বাড়িয়ে শহরের মানুষের চাপ কমাতে কাজ করছে সরকার।

তিনি বলেন, ঢাকার আশেপাশে দ্বিতীয় শহর গড়ে তুলতে পরিকল্পনা করছে বর্তমান সরকার। তা ছাড়া বিকেন্দ্রীকরণ নগরায়ন ও আঞ্চলিক উন্নয়নের উপর জোর দেয়া হচ্ছে।

বর্তমান সময়ের বিভিন্ন বিষয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রতিক বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নানা চ্যালেঞ্জ ও সম্ভাবনার মুখোমুখি করেছে। আর পরিবর্তিত পরিস্থিতিতে নগরের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।

সাধারণ মানুষের আবাসস্থল নির্মাণের বিষয়ে তিনি বলেন, নিম্নও মধ্য আয়ের মানুষের আবাসন নিশ্চিতে কাজ করছে সরকার।

ঢাকা এক্সপ্রেস/এসএস

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন