শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৫, ১৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:৩৩, ১৩ অক্টোবর ২০২৬
ছবি: সংগৃহীত
হুতিদের হামলার পর নিরাপত্তার স্বার্থে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধ আরোপ করায় বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। এতে অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন ৯ হাজারের বেশি যাত্রী।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পরিস্থিতিতে এখন পর্যন্ত সরাসরি ও ট্রানজিট মিলিয়ে মোট ৬১টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২২টি সরাসরি ফ্লাইট এবং ৩৯টি ট্রানজিট ফ্লাইট রয়েছে।
সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ২টি, সৌদিয়া এয়ারলাইনসের ৪টি এবং রিয়াদ এয়ারওয়েজের ৭টি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে, ক্ষতিগ্রস্ত ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইনসের ১৬টি, সালাম এয়ারের ৩টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটস এয়ারলাইনসের ৯টি, কাতার এয়ারওয়েজের ৫টি এবং ফ্লাই দুবাইয়ের ৫টি ফ্লাইট রয়েছে।
এসব ফ্লাইট বাতিল ও চলাচল ব্যাহত হওয়ায় মোট ৯ হাজার ২৬৯ জন বিমানযাত্রী চরম অনিশ্চয়তা ও ভোগান্তির মুখে পড়েছেন। পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণের কাজ চলছে বলে জানিয়েছে বেবিচক।
ঢাকা এক্সপ্রেস/এসএস