ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

৪ কার্তিক ১৪৩৩, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

 দল চায়নি, নিজেই পদত্যাগ করছি: ইশরাক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:১৬, ১৯ অক্টোবর ২০২৬

 দল চায়নি, নিজেই পদত্যাগ করছি: ইশরাক

ফাইল ছবি

বিশেষ কারণে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছেন বলে জানিয়েছেন ইশরাক হোসেন। তবে সেই বিশেষ কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ইশরাক বলেন, ‘বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে, তবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে।’

তিনি আরও বলেন, ‘মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়েই আজকের এই পরিস্থিতি। যেখানে আমাকে মন্ত্রিসভা থেকে দলের ইচ্ছার বিরুদ্ধেই পদত্যাগ করতে হচ্ছে। দল চায়নি, আমি নিজে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছি।’

পদত্যাগের পর মাদকের বিরুদ্ধে আরও জোরালোভাবে মাঠে নামার ঘোষণা দিয়ে ইশরাক বলেন, ‘এখন থেকে আমি আরও বেশি আগ্রাসী হয়ে মাঠে নামব, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব।’

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন