ঢাকা, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

১৯ কার্তিক ১৪৩৩, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

যুক্তরাষ্ট্রে শিশুদের পাসপোর্ট নিয়ে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৪৩, ৩ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে শিশুদের পাসপোর্ট নিয়ে সতর্কতা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে শিশুদের পাসপোর্টের মেয়াদ ১০ বছর নয়, পাঁচ বছর। এ বিষয়ে অভিভাবকদের সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রে শিশুদের পাসপোর্টের মেয়াদ পাঁচ বছর। দেখতে দেখতে এই সময় পার হয়ে যায়। তাই সন্তানের পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার তারিখের দিকে অভিভাবকদের বিশেষ নজর রাখার পরামর্শ দিয়েছে দূতাবাস।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন

একই সঙ্গে পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার আগেই সময়মতো নবায়নের ব্যবস্থা নিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে দূতাবাস।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন