শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৩, ৩ নভেম্বর ২০২৬
ফাইল ছবি
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে জননিরাপত্তা ও সরকারি সম্পত্তি রক্ষায় রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তার কারণে এ স্টেশনে ট্রেনের যাত্রাবিরতিও বন্ধ রাখা হয়েছে।
মঙ্গলবার (০৩ নভেম্বর) সকাল ১০টা ২২ মিনিট থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
এমআরটি পুলিশের পরিদর্শক (অপারেশন) মো. মহসীন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সকাল থেকে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকরা মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের নিচে ও আশপাশের এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। মেট্রোরেল একটি স্পর্শকাতর ও ‘কেপিআই-১ (ক)’ শ্রেণিভুক্ত সরকারি স্থাপনা। তাই সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন
এর অংশ হিসেবে সকাল ১০টা ২২ মিনিট থেকে মিরপুর-১১ স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি বন্ধ রাখা হয়। একই সঙ্গে স্টেশনের প্রবেশ ও বের হওয়ার সব গেট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং স্টেশন এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এমআরটি পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।
ঢাকা এক্সপ্রেস/এসএস