ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

৭ আশ্বিন ১৪৩৩, ০৯ রবিউস সানি ১৪৪৮

বিশ্ব গন্ডার দিবস আজ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০:১৩, ২২ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ব গন্ডার দিবস আজ

ছবি: সংগৃহীত

আজ ২২ সেপ্টেম্বর বিশ্ব গন্ডার দিবস। ২০১০ সালে ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড সাউথ আফ্রিকা ২২ সেপ্টেম্বরকে বিশ্ব গন্ডার দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে প্রতি বছর এ দিনটি বিশ্ব গন্ডার দিবস হিসেবে পালন করা হয়।

বিশ্বব্যাপী গন্ডার শিকার রোধ এবং গন্ডারের আবাসস্থল সংরক্ষণ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে দিবসটি পালন করা হয়। বিভিন্ন দেশের সরকার, বেসরকারি সংস্থা, চিড়িয়াখানা ও সাধারণ মানুষ সম্মিলিতভাবে এ দিনটি পালন করেন।

সব বন্য প্রাণীর মধ্যে গন্ডার অন্যতম গুরুত্বপূর্ণ প্রাণী। বিশ্বজুড়ে পাঁচ ধরনের গন্ডার দেখা যায়। আফ্রিকায় সাদা ও কালো গন্ডার এবং এশিয়ায় একশৃঙ্গ, জাভা ও সুমাত্রার প্রজাতির গন্ডার পাওয়া যায়। বিপন্ন এসব প্রজাতির গন্ডার রক্ষায় দিবসটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

গন্ডার সংরক্ষণে সামাজিক যোগাযোগমাধ্যমকেও একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এর মধ্যে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, বিতর্ক সভা, স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা কার্যক্রম, চিত্র প্রদর্শনী, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী ও পোস্টার বিতরণ।

প্রাকৃতিক দুর্যোগ, চোরাকারবারি, বন ধ্বংসসহ নানা কারণে গন্ডার এখন বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। সঠিকভাবে সংরক্ষণ করা না হলে ভবিষ্যতে গন্ডার প্রজাতি বিলুপ্ত হয়ে যেতে পারে। তাই গন্ডার সংরক্ষণে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব গন্ডার দিবস পালন করা হয়।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন