ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

১০ কার্তিক ১৪৩৩, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

বরগুনায় ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ১২:২২, ২৮ আগস্ট ২০২৬

বরগুনায় ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

ছবি: ঢাকা এক্সপ্রেস

বরগুনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক দুটি অভিযানে ১১০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বরগুনা সদরের ১ নম্বর বদরখালী ইউনিয়নের তেঁতুলবাড়িয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই (নিরস্ত্র) বিকাশ কর্মকারের নেতৃত্বে পৃথক দুটি অভিযান চালানো হয়।

প্রথম অভিযানে তেঁতুলবাড়িয়া ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সাব্বির রহমান (১৯)কে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। বিকেল ৪টার দিকে তেঁতুলবাড়িয়ার বান্দাকাটা বাজারসংলগ্ন ফুলঝুড়ি-গুলিশাখালী সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এরপর বিকেল ৫টার দিকে একই এলাকার বাসিন্দা মো. লাল মিয়া জমাদ্দারের (৬৬) বসতঘরের শয়নকক্ষ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় লাল মিয়া জমাদ্দার ও তাঁর ছেলে মো. লিটন (৪০)কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা করা হয়েছে।

বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা (পিপিএম-সেবা) বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে বরগুনা জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন