ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

১৩ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৭ জমাদিউস সানি ১৪৪৮

বাগেরহাটের চিতলমারীতে যাত্রা শুরু শ্রীশ্রী হরিলীলামৃত স্কুলের

বাগেরহাট প্রতিনিধি:

প্রকাশ: ২০:০০, ২৭ নভেম্বর ২০২৬

বাগেরহাটের চিতলমারীতে যাত্রা শুরু শ্রীশ্রী হরিলীলামৃত স্কুলের

ছবি: ঢাকা এক্সপ্রেস

বাগেরহাটের চিতলমারী উপজেলার চর ডাকাতিয়া শ্রীশ্রী বিচরণ পাগল সেবাশ্রমে যাত্রা শুরু করেছে ‘শ্রীশ্রী হরিলীলামৃত স্কুল’। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১২টায় শ্রীশ্রী হরিগুরু চাঁদ বিচরণ পাগল সেবাশ্রম পরিচালিত স্কুলটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন মৃত্যুঞ্জয়াচার্য শ্রী সম্পদ ঠাকুর। এ সময় সেবাশ্রমের সভাপতি কমল কান্তি দাস, সাধারণ সম্পাদক প্রভাস রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, প্রতি শুক্রবার ধর্মীয় শিক্ষকের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে শ্রীশ্রী হরিলীলামৃত বই বিতরণ, মাস শেষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন থাকবে।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন