ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

১৩ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৭ জমাদিউস সানি ১৪৪৮

১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির বিজয় দিবসের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:৪০, ২৭ নভেম্বর ২০২৬

১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির বিজয় দিবসের সমাবেশ

ছবি: ঢাকা এক্সপ্রেস

মহান বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধনী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে বিএনপি। দুপুর ২টায় শুরু হতে যাওয়া এ সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিজয় দিবসের কর্মসূচি নিয়ে দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, মাসব্যাপী বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধন উপলক্ষে এ সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যৌথ সভায় বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হলেও মূল গুরুত্ব পেয়েছে উদ্বোধনী সমাবেশের প্রস্তুতি।

তিনি জানান, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং ঢাকা জেলার বিএনপি নেতাদের পাশাপাশি নির্বাচিত সংসদ সদস্য ও নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা সভায় অংশ নেন।

যৌথ সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান উপস্থিত ছিলেন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন