শিরোনাম
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ২০:১৭, ২৬ নভেম্বর ২০২৬
ফাইল ছবি
বরগুনার আমতলীতে নিজ ঘর থেকে ঝুমুর আক্তার (২৩) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর রাওঘা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তাঁর স্বামী ইতালিতে থাকেন। ঝুমুর ওই গ্রামের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গিয়াস উদ্দিনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে ঝুমুরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর ছড়িয়ে পড়লে বাড়িতে ভিড় করেন প্রতিবেশীরা।
তবে তাঁর মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এদিকে জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা (পিপিএম-সেবা) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই