শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:১৪, ২৬ নভেম্বর ২০২৬
ফাইল ছবি
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত ও সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১০৯ জন। বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে সারা দেশে ১ হাজার ৩৬৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছে ১০৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর আগে ২০০৬ সালে এক জরিপে হামে চারজনের মৃত্যুর তথ্য পাওয়া যায়। এরপর ২০১৭ সালে সর্বোচ্চ ১০ জন, ২০১৮ সালে ছয়জন এবং ২০২০ সালে সাতজনের মৃত্যু হয়।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই