ঢাকা, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

২২ কার্তিক ১৪৩৩, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শর্টকাটে ভালো আইনজীবী হওয়া যায় না: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:৩৪, ৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:৩৫, ৬ নভেম্বর ২০২৬

শর্টকাটে ভালো আইনজীবী হওয়া যায় না: আইনমন্ত্রী

ছবি: ঢাকা এক্সপ্রেস

শর্টকাটে টাকা আয়ের পথ খুঁজলে ভালো আইনজীবী হওয়া যায় না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ভালো আইনজীবী হতে হলে পরিশ্রমী ও সৎ হতে হবে। একই সঙ্গে মক্কেলের আর্থিক সামর্থ্য বিবেচনায় না নিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে ১৭তম হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতা, ন্যাশনাল রাউন্ড বাংলাদেশ ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, ওকালতি পেশায় শর্টকাটে টাকা আয়ের চিন্তা করলে ভালো আইনজীবী হওয়া সম্ভব নয়। আদালতে দাঁড়ানোর সময় শুধু মক্কেলের দেওয়া ফি বা অর্থের বিষয়টি বিবেচনা করলে চলবে না। বরং প্রকৃত আইনজীবী হিসেবে ন্যায়বিচার নিশ্চিতের মানসিকতা নিয়ে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে আইনজীবীদের মানবিক হতে হবে। আগামী প্রজন্ম সঠিক পথ দেখিয়ে দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যাবে। তাদের হাত ধরেই একটি মসৃণ ও প্রগতিশীল পথ তৈরি হবে।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন