ঢাকা, রোববার, ১১ অক্টোবর ২০২৬

২৫ আশ্বিন ১৪৩৩, ২৭ রবিউস সানি ১৪৪৮

প্রশ্ন ফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:০৪, ১০ অক্টোবর ২০২৬

প্রশ্ন ফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত

ফাইল ছবি

প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার পর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে ১০ অক্টোবর অনুষ্ঠিতব্য এমসিকিউ বাছাই পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তী দুই কর্মদিবসের মধ্যে পরীক্ষার নতুন তারিখ জানানো হবে।

শনিবার সকাল ১১টায় পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২৪২টি পদের বিপরীতে সারাদেশ থেকে তিন লাখের বেশি প্রার্থীর অংশ নেওয়ার কথা ছিল এ পরীক্ষায়।

রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন