শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:০১, ৯ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
শেখ হাসিনা সরকারের কারণেই বর্তমানে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
শুক্রবার (০৯ অক্টোবর) হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির ৮ম আন্তর্জাতিক সম্মেলন ও বার্ষিক সাধারণ সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বলেন, সরকার বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
দুই বছর হামের টিকা দেয়া হয়নি উল্লেখ করে এ সময় চিফ হুইপ বলেন, হামের টিকা ঠিকভাবে না দেয়ার খেসারত দিচ্ছে বর্তমান সরকার।
ঢাকা এক্সপ্রেস/এসএস