শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:১১, ৭ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ধরনের অপতৎপরতা সহ্য করা হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা এবং এ সময় আওয়ামী লীগের কোনো কর্মসূচি বা নাশকতার আশঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ডিবিপ্রধান বলেন, আইন অনুযায়ী নিষিদ্ধ কোনো কর্মকাণ্ড করতে দেওয়া হবে না।
তিনি বলেন, আইন দ্বারা নিষিদ্ধ কর্মকাণ্ড দেশে চালানোর সুযোগ নেই। এ বিষয়ে ডিবি কঠোর অবস্থানে রয়েছে।
শফিকুল ইসলাম বলেন, দেশের জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। বিশেষ করে ঢাকা মহানগরীতে বসবাসকারী মানুষের নিরাপত্তায় পুলিশ সতর্ক রয়েছে।
তিনি বলেন, যেকোনো ধরনের অপতৎপরতা রুখে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ডিবিপ্রধান আরও জানান, কার্যক্রম নিষিদ্ধ দলের কর্মকাণ্ড ঠেকাতে আইন অনুযায়ী পদক্ষেপ অব্যাহত থাকবে। এসব কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযানও চলবে।
ঢাকা এক্সপ্রেস/এসআই