শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৩, ৬ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
এলপিজির মূল্য সমন্বয় করতে সরকার বাধ্য হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (০৬ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
ডা. জাহেদ উর রহমান বলেন, এলপিজির মূল্য সমন্বয় করতে বাধ্য হয়েছে সরকার। তবে নির্ধারিত দামেও এলপিজি না পেলে নজরদারি বাড়াতে জেলা প্রশাসক দের নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে অনিয়ম ও অবৈধ মজুতের জন্য জরিমানা জোরদার করা হয়েছে বলেও উল্লেখ করেন জাহেদ উর রহমান। ২ অক্টোবর রুপপুর পারমানবিক কেন্দ্রের জ্বালানি এসে পৌঁছেছে বলেও জানান তিনি।
ভিজিএফ চাল দ্বিগুণ করা হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, মূল্যস্ফীতি ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ভিজিএফ কার্যক্রমের আওতায় ১০ কেজি চালের জায়গায় এখন থেকে ২০ কেজি চাল দেয়া হবে।
ঢাকা এক্সপ্রেস/এসএস