ঢাকা, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩, ২৫ রবিউস সানি ১৪৪৮

নতুন ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:৪৭, ৭ অক্টোবর ২০২৬

নতুন ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ

ছবি: সংগৃহীত

বোয়িংয়ের পর এবার ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে যাচ্ছে সরকার।

বুধবার (০৭ অক্টোবর) রাজধানীর একটি অভিজাত হোটেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও এয়ারবাসের মধ্যে এ চুক্তি হবে।

উপস্থিত থাকবেন বিমান ও পর্যটন মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। প্রস্তাবিত চুক্তির আওতায় এয়ারবাস থেকে ৪টি এ থ্রি ফাইভ জিরো-নাইন জিরো জিরো ও ৬টি এ থ্রি টু ওয়ান এনইও মডেলের উড়োজাহাজ কিনবে বিমান।

ওয়াইড বডির এ থ্রি ফাইভ জিরো-নাইন জিরো জিরো মূলত দূরপাল্লার রুটে এবং ন্যারো বডির এ থ্রি টু ওয়ান এনইও আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে ব্যবহার করা হবে।

তবে এয়ারবাসের উড়োজাহাজ সরবরাহ শুরু হতে পারে ২০৩৩ সাল নাগাদ। পর্যায়ক্রমে ২০৩৬ বা ২০৩৭ সাল পর্যন্ত এসব উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হতে পারে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন