শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২২, ১৭ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর উত্তরায় কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, রাজউক উত্তরা মডেল কলেজ এবং মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে আকস্মিক পরিদর্শন করেছেন।
শনিবার (১৭ অক্টোবর) প্রথমে উত্তরায় এবং পরে মিরপুরে এসব পরিদর্শন করেন তিনি।
মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী শিক্ষক, শিক্ষার্থী, বিএনসিসি ও স্কাউট সদস্যদের সঙ্গে কথা বলেন।
এসময় শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা কার্যক্রমের খোঁজখবর নেয়ার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকা নিয়েও আলোচনা করেন তিনি।
ঢাকা এক্সপ্রেস/এসএস