শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৭, ৮ নভেম্বর ২০২৬
ফাইল ছবি
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের আবেদনের সময় একদিন বাড়ানো হয়েছে।
শনিবার (০৭ নভেম্বর) রাতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি ত্রুটির কারণে অনলাইনে উত্তরপত্র পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের আবেদন প্রক্রিয়া ৭ নভেম্বর বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত বিঘ্নিত হয়। এ কারণে অনেক পরীক্ষার্থী ওই সময়ে আবেদন করতে পারেননি।
পরীক্ষার্থীদের বিষয়টি বিবেচনা করে উত্তরপত্র পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের আবেদনের শেষ সময় ৭ নভেম্বর রাত ১২টার পরিবর্তে সোমবার (৮ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
এদিকে, মাত্র সাত দিনে ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন শিক্ষার্থীরা। বিগত কয়েক বছরের মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে এটিই সর্বোচ্চ আবেদন।
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের ফল আগামী ২৭ নভেম্বর প্রকাশ করা হবে।
ঢাকা এক্সপ্রেস/এসএস