শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৪, ২২ সেপ্টেম্বর ২০২৬
ছবি : সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের আইসিটি খাতের উন্নয়ন, রপ্তানি বহুমুখীকরণ এবং গ্রিন ইন্ডাস্ট্রি ও গ্রিন ফ্যাক্টরি স্থাপনে পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় অংশগ্রহণমূলক চুক্তি করেছে যমুনা ব্যাংক পিএলসি। মঙ্গলবার (২২ ডিসেম্বর) ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টে আয়োজিত অনুষ্ঠানে যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নুরুন নবী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির ফলে সংশ্লিষ্ট স্কিমের নীতিমালা ও যোগ্যতার শর্ত পূরণ সাপেক্ষে যমুনা ব্যাংকের গ্রাহকরা বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন সুবিধা নিতে পারবেন।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, এ উদ্যোগ দেশের আইসিটি খাতের বিকাশ, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং পরিবেশবান্ধব ও টেকসই শিল্পায়নে সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে যমুনা ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের প্রধান মোহাম্মদ প্রশান্ত সামির, এভিপি মো. সাইফুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা এক্সপ্রেস/এসআই