ঢাকা, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

২০ কার্তিক ১৪৩৩, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

নগদে চাকরির সুযোগ, আবেদন শুরু ৩ নভেম্বর

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২:৪৫, ৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৩:২১, ৪ নভেম্বর ২০২৬

নগদে চাকরির সুযোগ, আবেদন শুরু ৩ নভেম্বর

ফাইল ছবি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লিমিটেড। প্রতিষ্ঠানটির কোর ডাটা ইঞ্জিনিয়ারিং বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে নগদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড

পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ

বিভাগ: কোর ডাটা ইঞ্জিনিয়ারিং

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: ফিনটেক (আর্থিক প্রযুক্তি) স্টার্টআপে দক্ষতা

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

সুযোগ-সুবিধা

প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নির্বাচিত প্রার্থীরা প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, বিমা, সপ্তাহে দুই দিন (শুক্র ও শনিবার) ছুটি, বার্ষিক বেতন বৃদ্ধি এবং বছরে দুটি উৎসব বোনাস পাবেন।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৪ নভেম্বর ২০২৬।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন