শিরোনাম
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৭:৩০, ২ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:২৮, ২ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
অভিনয় ও গানের পাশাপাশি উন্নয়নকর্মী হিসেবেও দীর্ঘদিন কাজ করছেন রাফিয়াত রশিদ মিথিলা। এবার পেশাগত জীবনে নতুন অধ্যায়ে পা রেখেছেন তিনি। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকের সঙ্গে প্রায় দুই দশকের পথচলা শেষে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিয়েছেন মিথিলা। একই সঙ্গে শিক্ষকতাও শুরু করেছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন কর্মজীবনের খবরটি জানান মিথিলা। তিনি জানিয়েছেন, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ ‘অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট’ হিসেবে কাজ শুরু করেছেন।
নতুন দায়িত্বে নিউইয়র্কভিত্তিক ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রকল্পের নকশা ও মূল্যায়নের নেতৃত্ব দেবেন তিনি। প্রারম্ভিক শৈশবের বিকাশ, পারিবারিক সম্পৃক্ততা ও জনস্বাস্থ্য নিয়ে কাজ করবে প্রকল্পটি।
জন্ম থেকে পাঁচ বছর বয়সী শিশুদের পরিবারকে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও উপযুক্ত পরিবেশের সঙ্গে যুক্ত করাই উদ্যোগটির অন্যতম লক্ষ্য। আন্তর্জাতিক উন্নয়ন খাতে নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে গবেষণার সঙ্গে স্থানীয় মানুষের প্রয়োজনের সমন্বয় করতে চান মিথিলা।
গবেষণার পাশাপাশি শিক্ষকতাতেও যুক্ত হয়েছেন তিনি। নিউইয়র্কের সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে ‘অ্যাডজাঙ্কট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ হিসেবে যোগ দিয়েছেন। সেখানে ‘নন-প্রফিট ম্যানেজমেন্ট’ বিষয়ে পড়াবেন তিনি।
নতুন কর্মজীবনে ব্র্যাকের অবদানের কথাও স্মরণ করেছেন মিথিলা। সংস্থাটির সঙ্গে তার প্রায় দুই দশকের পথচলার ১৫ বছর কেটেছে ব্র্যাক ইন্টারন্যাশনালে। আন্তর্জাতিক উন্নয়ন খাতে সেই অভিজ্ঞতা বর্তমান কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিবেশ ও গবেষকদের সঙ্গে কাজের সুযোগ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মিথিলা। নতুন দায়িত্বের মাধ্যমে নিজের অভিজ্ঞতাকে আরও বিস্তৃত পরিসরে কাজে লাগাতে চান তিনি। এ জন্য সবার কাছে দোয়া ও শুভকামনা চেয়েছেন।
ঘটনার পরদিন সোহাগের বড় বোন মঞ্জুয়ারা বেগম কোতোয়ালি থানায় ১৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন। চলতি বছরের ১২ জুলাই ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত ২১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
মামলার নথি অনুযায়ী, বর্তমানে ১০ আসামি কারাগারে, আটজন পলাতক এবং তিনজন জামিনে রয়েছেন।
গত ৩ আগস্ট আদালতে দেওয়া জবানবন্দিতে নিহতের বোন অভিযোগ করেন, হামলাকারীরা সোহাগের মৃত্যু নিশ্চিত করতে তার লাশের ওপর উঠে উল্লাস করেছিল।
ঢাকা এক্সপ্রেস/এসআই