ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩, ১৪ রবিউস সানি ১৪৪৮

অক্টোবরে শুরু ‘কল্কি ২’-এর শুটিং, মুক্তি ২০২৮ সালে

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩:০৭, ২৭ সেপ্টেম্বর ২০২৬

অক্টোবরে শুরু ‘কল্কি ২’-এর শুটিং, মুক্তি ২০২৮ সালে

ছবি : সংগৃহীত

প্রভাস, অমিতাভ বচ্চন ও কমল হাসান অভিনীত বহুল প্রতীক্ষিত ‘কল্কি ২’-এর শুটিং শুরু হচ্ছে চলতি বছরের অক্টোবরে। পরিচালক নাগ আশ্বিন জানিয়েছেন, অক্টোবরের মাঝামাঝি সময় থেকে সিনেমাটির নিয়মিত দৃশ্যধারণ শুরু হবে।

নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মাঝামাঝি নাগাদ পুরো শুটিং শেষ হবে। এরপর শুরু হবে পোস্ট-প্রোডাকশনের কাজ।

২০২৮ সালে বিশ্বজুড়ে সিনেমাটি মুক্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নাগ আশ্বিন জানান, ‘কল্কি ২’-এর সব অভিনয়শিল্পীর শুটিংয়ের তারিখ বা কল শিট চূড়ান্ত হয়েছে।

চলতি বছরের শুরুতে অমিতাভ বচ্চন ও কমল হাসানের বেশ কিছু একক দৃশ্যের শুটিং সম্পন্ন হয়েছে। তবে প্রভাসের শুটিং শিডিউলের জন্য অপেক্ষা করছিল প্রযোজনা দল। সম্প্রতি তাঁর শুটিংয়ের তারিখও চূড়ান্ত হয়েছে।

প্রথম কিস্তির মতো সিক্যুয়েলেও প্রধান ভূমিকায় থাকছেন প্রভাস, অমিতাভ বচ্চন ও কমল হাসান।

নাগ আশ্বিন জানান, প্রথম সিনেমার অসম্পূর্ণ প্রেক্ষাপট এবার আরও বড় পরিসরে এগিয়ে নেওয়া হবে। নতুন কৃত্রিম চরিত্র যুক্ত না করে প্রথম পর্বের গল্প ও চরিত্রের ধারাবাহিকতাকেই গুরুত্ব দেওয়া হবে।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৮ সালেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কল্কি ২’।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন