শিরোনাম
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৫, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১১:১৯, ৩০ সেপ্টেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার অনুমতি ছাড়াই এআই দিয়ে নাম, ছবি এবং ভিডিও বানিয়ে ব্যবসা করেছে অ্যাঞ্জেলেসের একটি সংস্থা। সে কৃত্রিম বুদ্ধিমত্তা ‘এআই’ সংস্থার বিরুদ্ধে ৭ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেন উর্বশী রাউতেলা এবং তার টিম।
সেখানেই জানানো হয়েছে, ওই সংস্থার বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ক্ষতিপূরণের অঙ্কও নাকি কম নয়— প্রাথমিকভাবে সাত হাজার কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দাবি করা হচ্ছে।
উর্বশী রাউতেলার টিমের অভিযোগ, অভিনেত্রীর নাম, ছবি ও ভিডিও কোনো অনুমতি ছাড়াই ব্যবহার করা হয়েছে এবং সেই ব্যবহার কেন্দ্র করে সংস্থাটির ব্যবসার মূল্য কয়েকশ কোটি টাকা নয়, কয়েকশ কোটি ডলারে পৌঁছেছে বলে দাবি তাদের।
এক বিবৃতিতে সংস্থাটির উদ্দেশে বেশ কড়া বার্তাও দেওয়া হয়েছে। এ ঘটনা ঘিরে আরও একটি প্রশ্ন সামনে এসেছে—এআইয়ের যুগে কোনো তারকার মুখ, নাম কিংবা পুরোনো ভিডিও ব্যবহার করে নতুন কনটেন্ট তৈরি হলে তার অধিকার কার? প্রযুক্তি যত দ্রুত এগোচ্ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে সেই অধিকার নিয়েও তৈরি হচ্ছে নতুন আইনি জটিলতা।
উল্লেখ্য, সম্প্রতি অভিনেত্রী উর্বশীকে ‘ইনস্পেক্টর অবিনাশ’ সিনেমার দ্বিতীয় সিজনে দেখা গেছে। এর আগে অভিনেতা অক্ষয় কুমারের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমাতেও অভিনয় করেছিলেন অভিনেত্রী।
ঢাকা এক্সপ্রেস/এসএস