শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:৪৭, ২ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নূর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। নূর আলম শাহ আলী থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে দারুস সালাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২ অক্টোবর) গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার।
পুলিশ জানায়, এ নিয়ে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ৩০ সেপ্টেম্বর নূর আলমকে যুবদলের সব পদ থেকে বহিষ্কার করা হয়।
গত ২৫ সেপ্টেম্বর রাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে দুই শতাধিক ব্যক্তি হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। পরে এক্সকাভেটর দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটির একাধিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
এ ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে। পরে শাহ আলী থানার তৎকালীন ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়।
ঢাকা এক্সপ্রেস/এসআই