শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:১৪, ৯ সেপ্টেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
অন্যরকম শূন্যতার ভিতর
আমি শুধু পারি কৃতজ্ঞ থাকতে।
আমি মেনে নেই
আমি কারো ভালোর জন্য কিছু করতে পারিনি কখনো;
আমার জন্য অবশ্য অনেকেই করেছে।
তর্কে আজকাল আগেভাগেই হেরে যাই,
যাতে আমাকে না চাওয়া মানুষ গুলোর পাশে
অন্তত বসে থাকার সুযোগ পাই।
দ্বিধা আর শঙ্কা নিয়ে
প্রত্যেকটা মুহূর্ত আমি সুন্দর এবং স্বাভাবিক
এক মৃত্যুর চিন্তা করি।
আত্নহনন আমাকে দিয়ে হবে না, আমি ভয় পাই।
আলাদীনের চেরাগ যদি কখনো
কোনো ইচ্ছে পূরণ করে দিতে চায় নিজের থেকে,
আমি শুধু চাইবো-
মৃত্যুর আগে একটা দুশ্চিন্তামুক্ত দিন,
আর ছেড়ে যাওয়া মানুষেরা যেনো
আমাকে জড়িয়ে ধরে তাদের বিশুদ্ধ আন্তরিকতায়।
#banglakobita #bengalipoetry #kamalarudprokashoni
ঢাকা এক্সপ্রেস/এসএস