শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৩:৫১, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফাইল ছবি
একলা মানুষ
আমি ভীষণ একলা থাকা মানুষ
আমি ভীষণ আমার ভেতর থাকি,
যত্ন করে খুব খেয়ালে রোজ
‘আমি’টাকে আমার ভেতর রাখি।
আমি ভীষণ অভিমানের মেঘ
আমি ভীষণ ক্লান্ত একা ভোর,
কষ্টগুলো রোজ জমিয়ে ভাবি
সুখগুলো সব থাকুক না হয় তোর।
আমি ভীষণ মন খারাপের দিন
আমি ভীষণ কান্নামাখা রোদ,
অশ্রুগুলো বর্ষা জলে ভাসাই
ঋণগুলো সব না হয় হলো শোধ।
আমি ভীষণ স্মৃতির খেরোখাতা
মলাটজুড়ে হাজার আঁকিবুঁকি,
আমি ভীষণ একলা থাকা মানুষ
‘আমি’টাকে আমার ভেতর রুখি।
ঢাকা এক্সপ্রেস/এসএস