ঢাকা, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮

বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা ‘মানুষ’

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪:০১, ১৫ সেপ্টেম্বর ২০২৬

বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা ‘মানুষ’

ছবি: সংগৃহীত

মানুষ

তার ঘর পুড়ে গেছে
অকাল অনলে;
তার মন ভেসে গেছে
প্রলয়ের জলে।

তবু সে এখনো মুখ
দেখে চমকায়,
এখনো সে মাটি পেলে
প্রতিমা বানায়।
 

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন