ঢাকা, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮

নির্মলেন্দু গুণের কবিতা ‘আমার গোপন প্রেম’

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১:১৫, ৩০ সেপ্টেম্বর ২০২৬

নির্মলেন্দু গুণের কবিতা ‘আমার গোপন প্রেম’

ফাইল ছবি

আমার গোপন প্রেম

যেসব নারীকে আমি গোপনে ভালোবেসেছি,
তাদের সঙ্গে আমার কখনও বিচ্ছেদ ঘটেনি।
পক্ষান্তরে আমার প্রকাশিত প্রেমসমূহ
পূর্ণ হয়েছে বেদনায়, বিচ্ছেদে।

তাই মনে করি, প্রকাশিত প্রেমের তুলনায়
অপ্রকাশিত গোপন প্রেমই ভালো।
যাকে ভালোবাসতে ইচ্ছে করবে,
তাকে আমি গোপনে ভালবাসবো।
যাকে ভালোবাসি তাকে কখনও তা জানতে দেবো
না।
আমার প্রেম প্রত্যাখ্যান করার
কোনো সুযোগই সে পাবে না।
আমি তাকে ইচ্ছেমতো ভালোবাসবো।
প্রাণ ভরে ভালোবাসবো।
যতদিন খুশি, যতবার খুশি ভালোবাসবো।

এই সিদ্ধান্ত গ্রহণের পর থেকে আমি ভালো আছি।
শুধু ভালো নয়, খুব ভালো আছি।
প্রেম নিয়ে আমার সকল উদ্বেগ ও উৎকণ্ঠার অবসান
হয়েছে।
প্রিয় নারীদের ভালোবেসে আমি এখন
পরম স্বস্তিতে আছি। আমার আর কোনো ভয় নেই।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন