শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৬, ১৮ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
এসএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১৬ নভেম্বর। ফরম পূরণ চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। বিলম্ব ফিসহ ফরম পূরণ করা যাবে ২৪ থেকে ২৯ নভেম্বরের মধ্যে।
শনিবার (১৭ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনী পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের শেষ তারিখ ১৫ নভেম্বর।
রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীসহ আবশ্যিক ও নৈর্বাচনিক বিষয়ে এক থেকে চার বিষয়ে ২০২৫ সালে অকৃতকার্য পরীক্ষার্থীরা ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অকৃতকার্য বিষয়গুলোতে অংশ নিতে পারবেন। এ জন্য নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান বরাবর সাদা কাগজে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ১৪ নভেম্বর।
ফরম পূরণের ফি নির্ধারণ করা হয়েছে বিজ্ঞান বিভাগের জন্য ২ হাজার ৪৩৫ টাকা। ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের পরীক্ষার্থীদের ফি ২ হাজার ৩১৫ টাকা করে।
ঢাকা এক্সপ্রেস/এসএস