ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

১ কার্তিক ১৪৩৩, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

টানা ৬ দিন বন্ধ জাতীয় বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:২০, ১৬ অক্টোবর ২০২৬

টানা ৬ দিন বন্ধ জাতীয় বিশ্ববিদ্যালয়

ফাইল ছবি

সরকারি নির্দেশনা অনুযায়ী শনিবার (১৭ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস খোলা থাকবে। তবে শারদীয় দুর্গাপূজা, সাপ্তাহিক ছুটি ও লক্ষ্মীপূজা উপলক্ষে ২০ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ছয় দিন বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, আগামী ১৭ অক্টোবর শনিবার বিশ্ববিদ্যালয়ের সব অফিস খোলা থাকবে। অন্যদিকে, শ্রীশ্রী দুর্গাপূজার মহানবমী ও বিজয়া দশমী উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিস বন্ধ থাকবে।

এ ছাড়া সাপ্তাহিক ছুটি ২৩ ও ২৪ অক্টোবর এবং শ্রীশ্রী লক্ষ্মীপূজা উপলক্ষে ২৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে।

আগামী ২৬ অক্টোবর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসের কার্যক্রম পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন