শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৭, ১৭ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও এর অধীনে পরিচালিত সব ফাজিল ও কামিল মাদ্রাসার নিয়োগ কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব মাদ্রাসায় কোনো ধরনের নিয়োগ কার্যক্রম পরিচালনা করা যাবে না।
বিশ্ববিদ্যালয়ের ৪৩তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে এ স্থগিতাদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এ. কে. মুহা. নুরুল ইসলাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪৩তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, ওই দিন থেকেই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধিভুক্ত ফাজিল ও কামিল মাদ্রাসার সব ধরনের নিয়োগ কার্যক্রম বন্ধ থাকবে।
ঢাকা এক্সপ্রেস/এসএস